Skip to main content
Source
Bangla Aaj Tak
Author
Aajtak Bangla
Date

রাজ্যে নির্বাচন শুরু হতে বাকি আর হাতেগোনা মাত্র দু'দিন। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে ২৯ এপ্রিল। নির্বাচন শুরুর ঠিক দু'দিন আগে ADR রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

দ্বিতীয় দফার ভোটে ২৩% প্রার্থীর নামেই ফৌজদারি মামলা, BJP-CPM-TMC কোন দলে কত অভিযুক্ত?

রাজ্যে নির্বাচন শুরু হতে বাকি আর হাতেগোনা মাত্র দু'দিন। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে ২৯ এপ্রিল। নির্বাচন শুরুর ঠিক দু'দিন আগে ADR রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। Association for Democratic Reforms- এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফায় নির্বাচনে  প্রার্থী হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ২৩ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। আর প্রার্থীদের প্রায় ২২ শতাংশ রয়েছেন প্রার্থী কোটিপতি। 

অর্থাৎ বলা যায় প্রতি ৪ জন প্রার্থীর মধ্যে প্রায় ১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অন্যদিকে, প্রতি ৫ জনের মধ্যে একজন অবশ্যই কোটিপতি!

রিপোর্টে বলা হয়েছে, মোট ১,৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৩৮ জন (২৩%) নিজেদের হলফনামায় ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে ২৯৫ জন (২০%) গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত। এমনকি ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে খুনের মামলা এবং ৮০ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।

কোন দলে কতজন অভিযুক্ত?

দলভিত্তিক বিশ্লেষণে দেখা গিয়েছে, বড় দলগুলির মধ্যে বিজেপির ১৪১ জন প্রার্থীর মধ্যে ১০২ জন (৭২%) নিজের এফিডেভিটে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের ১৪২ জন প্রার্থীর মধ্যে ৪৯ জন (৩৫%), সিপিআইএমের ১০০ জনের মধ্যে ৫১ জন (৫১%) এবং কংগ্রেসের ১৪২ জনের মধ্যে ৩৭ জন (২৬%) প্রার্থী নিজেদের বিরুদ্ধে মামলার কথা এফিডেভিটে স্বীকার করেছেন।

এছাড়া, যে যে আসনে তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে তেমন আসনগুলিকে ‘রেড অ্যালার্ট’ আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনের মধ্যে ৬৩টি (৪৪%) রয়েছে এমন আসন।

অন্যদিকে, দ্বিতীয় দফার নির্বাচনের প্রার্থী তালিকায় কোটিপতি প্রার্থীদের সংখ্যাও কম নেই। মোট প্রার্থীর মধ্যে ৩২১ জনই (২২%) কোটিপতি। অর্থাৎ ৫ জনের মধ্যে একজন কোটিপতি প্রার্থী রয়েছেন। 

কোন দলের কতজন কোটিপতি?

দলভিত্তিক হিসাবে তৃণমূলের ৭৩%, বিজেপির ৫২%, কংগ্রেসের ২৫% এবং সিপিএমের ৩৩% প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার বেশি।

রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিটি প্রার্থীর গড় সম্পদের পরিমাণ ১.২১ কোটি টাকা। এর মধ্যে তৃণমূল প্রার্থীদের গড় সম্পদ ৫.০৫ কোটি টাকা, বিজেপির ৩.২৮ কোটি টাকা, সিপিএমের ১.২২ কোটি টাকা এবং কংগ্রেসের ১.০৪ কোটি টাকা।


abc