Skip to main content
Source
Bangla Aaj Tak
Author
Aajtak Bangla
Date

Richest Candidates in West Bengal: যে কোনও ভোটেই প্রার্থীর সম্পদ নিয়ে সবার বেশ আগ্রহ থাকে। এবারও তার ব্যাতিক্রম নয়। জানলে অবাক হবেন, রাজ্যের একাধিক প্রার্থী দেশের ধনীতম রাজনীতিবিদদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। Association for Democratic Reforms (ADR)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, বহু বর্তমান বিধায়কেরই কোটি কোটি টাকার সম্পত্তি। কারও ক্ষেত্রে সেটা পৈতৃক। কেউ সফল ব্যবসায়ী। আবার কেউ পেশাক্ষেত্রেই দীর্ঘদিন কাজের সুবাদে এই বিপুল টাকার মালিক হয়েছেন।  

তালিকার শীর্ষে রয়েছেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain)। তাঁর মোট ঘোষিত সম্পদের পরিমাণ ৬৭ কোটিরও বেশি। এর মধ্যে প্রায় ৪৯.৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ১৭.৯ কোটি টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছেন কসবার তৃণমূল বিধায়ক আহমেদ জাভেদ খান (Ahmed Javed Khan)। তাঁর মোট সম্পত্তি প্রায় ৩২.৩ কোটি টাকা।

তৃতীয় স্থানে কলকাতা উত্তরের জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত (Vivek Gupta)। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩১.৯ কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদ ২৩.১ কোটি। স্থাবর সম্পত্তি প্রায় ৮.৯ কোটি টাকার।

তালিকায় রয়েছেন শিবপুরের মনোজ তিওয়ারি (Manoj Tiwary) এবং সাগরদিঘির বায়রন বিশ্বাসও (Bayron Biswas)। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে প্রায় ২০.৩ কোটি এবং ২০.১ কোটি টাকা। এছাড়া কালিম্পঙের রুদেন সাদা লেপচার (Ruden Sada Lepcha) সম্পত্তি প্রায় ১৮.২ কোটি টাকা। 

এছাড়াও রয়েছেন দুর্গাপুর পূর্বের প্রদীপ মজুমদার (১৮.১ কোটি), হাওড়া দক্ষিণের নন্দীতা চৌধুরি (১৫.৭ কোটি), হানসানের Dr অশোক কুমার চট্টোপাধ্যায় (১৪.৭ কোটি) এবং মহেশতলার দুলাল চন্দ্র দাস (১৩.৭ কোটি)।

এই তথ্য থেকে একটি বিষয় স্পষ্ট। রাজ্যের রাজনৈতিক লড়াইয়ে ধনী প্রার্থীদের প্রভাব দিন দিন বাড়ছে।  

বাংলায় আপাতত ভোটের প্রস্তুতি তুঙ্গে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ফল ঘোষণা ৪ মে। 


abc