Skip to main content
Source
Aaroananda
Date

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের একটি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রায় ৪০ শতাংশ জয়ী প্রার্থী তাঁদের নির্বাচনী এলাকায় ৫০ শতাংশেরও কম ভোটে জয়ী হয়েছেন। ওই রিপোর্টে ফলতা বাদে ২৯৩টি আসনের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, জয়ী প্রার্থীরা গড়ে ৫০.৪৩ শতাংশ ভোট পেয়েছেন, যা ২০২১ সালের নির্বাচনে প্রাপ্ত গড় ৫০.১৬ শতাংশের চেয়ে সামান্য বেশি। মোট ১৭৫ জন প্রার্থী (৬০ শতাংশ) তাঁদের নির্বাচনী এলাকাগুলিতে ৫০ শতাংশেরও বেশি ভোট নিয়ে জিতেছে, যেখানে ১১৮ জন (৪০ শতাংশ) অর্ধেকেরও কম ভোট নিয়ে জিতেছেন। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, পাঁচ জন প্রার্থী হাজারেরও কম ভোটের ব্যবধানে জিতেছেন। অন্য দিকে, মাত্র তিন প্রার্থী ৪০ শতাংশেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। মহিলা প্রার্থীদের মধ্যে ৩৭ জন ৩৫ শতাংশেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ৬৬ শতাংশ ভোট পেয়েছেন এবং ৩৯ শতাংশ ভোটের ব্যবধানে জিতেছেন।


abc